১২ ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট সফল করতে নবদ্বীপে অনুষ্ঠিত হলো মশাল মিছিল

দেবাশীষ সিংহ,- নদীয়া।
প্ৰিয় দেশবাসী আগামী ১২ ই ফেব্রুয়ারি ২৬ কেন্দ্রীয় বিভিন্ন শ্রমিক সংগঠনও গনসংগঠন গুলির আহ্বানে কেন্দ্রের বিজেপি সরকারের আনা ৪টি শ্রম কোড সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে SIR এর নামে দেশের নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্ৰান্তের প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘট এবং পশ্চিমবঙ্গে পরীক্ষা থাকার কারনে এরাজ্যে শিল্প ধর্মঘট অনুষ্ঠিত হবে। তারই সমর্থনে ধর্মঘটকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন জেলায় জোরদার প্ৰচার কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবার সন্ধ্যায় দেখা গেল সি আই টি ইউ নবদ্বীপ সমন্বয় কমিটির উদ্যোগ্যে এক মশাল মিছিলের আয়োজন করে, নবদ্বীপ বুড়ো শিবতলা মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।এদিনের এই মশাল মিছিলে সিটু সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ব ও কর্মীসমর্থক বৃন্দ অংশ গ্রহণ করেন।