২০২৬ বাজেটে বঞ্চনার প্রতিবাদে এবার কলকাতার রাজপথ স্তব্ধ করলেন মিড ডে মিল কর্মীরা
February 10, 20268:18 pm

দেবাশীষ সিংহ/কলকাতা
২০২৬ বাজেটে কয়েক হাজার মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মিড ডে মিল কর্মীদের তিনটি ইউনিয়ন CITU, AICCTU ও AIUTUC র যৌথ উদ্যোগ্যে এদিন দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং ওই মিছিল কলকাতার মৌলালি মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের দাবি, বারো মাস কাজ করে দশ মাসের বেতন নিয়ে কাজ করতে হয়,এছাড়াও তাদের নেই কোনো সরকারি সুযোগ সুবিধা এছাড়াও তাদের নেই সরকারি স্বীকৃতি। এই সব দাবীতেই তাদের এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ বলে জানাযায়।