বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

দেবাশীষ সিংহ/ নদীয়া।

নদীয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে রবিবার পড়ুয়াদের বিক্ষোভ। জানাযায়,রাস্তা আটকানো কে কেন্দ্র করে পড়ুয়াদের মারধর করা হয় এমনটাই অভিযোগ জানান ছাত্র ছাত্রীরা।

সূত্রের খবর করিমপুরের বিধায়ক এদিন দলীয় কর্মসূচি সেরে বালিয়াডাঙ্গা এলাকার নিজের বাড়িতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন, সেই সময় বাড়ির সামনে রাস্তা ছেড়ে না দেওয়ায় বিধায়ক গাড়ি থেকে নেমে ওই ছাত্রছাত্রীদের হঠাৎই মারধর শুরু করেন। এই ঘটনায় ওই গৃহশিক্ষক বেরিয়ে এলে তাকেও বিধায়ক অপমান করেন এবং ধাক্কাধাক্কি করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। পরবর্তীতে সন্ধ্যের পর থেকে বিধায়কের বাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা।

এই ঘটনার খবর পেয়ে মুরুটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু পুলিশ বিক্ষোভ কারীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিক্ষোভকারীদের দাবি, বিধায়ককে এসে ক্ষমা চাইতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, এছাড়াও বিক্ষোভ চলতে থাকে দীর্ঘ সময় ধরে, যদিও পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে শান্ত হয় ক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *