চিংড়িঘাটা মেট্রো জট: দুর্ভোগ কি তবে সাধারণ মানুষের ভাগ্যেই লেখা?

চিংড়িঘাটা মেট্রো জট: দুর্ভোগ কি তবে সাধারণ মানুষের ভাগ্যেই লেখা?

নিউজ ডেস্ক : আপনার দৈনন্দিন সফরের স্বস্তি কি আরও পিছিয়ে গেল? চিংড়িঘাটার মেট্রো জট নিয়ে রাজ্য ও রেলের টানাপড়েনে সাধারণ যাত্রীদের অপেক্ষার অবসান হওয়ার লক্ষণ নেই। হাইকোর্টের নির্দেশ মেনে পিলার তৈরির কাজ শুরুর বদলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এর ফলে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের কাজ ফের অনিশ্চয়তার মুখে পড়ল।

যাতায়াতের সময় বাঁচাতে যে মেট্রোর দিকে মানুষ তাকিয়ে আছেন, মাত্র ৩১৬ বর্গমিটার জায়গার জন্য তা এখন বিশ বাঁও জলে। যানজটের আশঙ্কায় ট্রাফিক এনওসি না মেলায় আটকে রয়েছে তিনটি পিলারের কাজ। একদিকে আদালতের কড়া অবস্থান, অন্যদিকে রাজ্যের আইনি লড়াই—এই দ্বন্দ্বে প্রকল্পের খরচ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের দ্রুত যাতায়াতের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *