জন্ম থেকে মৃত্যু কেবলই ট্যাক্স? আমজনতার পকেটে টান মারছে এই ‘করের ফাঁদ’!

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কি আদৌ কোনো রেহাই আছে? জন্ম থেকে মৃত্যু—দুধ, ওষুধ এমনকি ধূপকাঠিতেও কর দিতে হচ্ছে দেশবাসীকে। কেন্দ্রীয় বাজেটকে ‘আজীবন করের ফাঁদ’ আখ্যা দিয়ে সংসদে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্তের পকেট থেকে টাকা শুষে নিয়ে এক শ্রেণির স্বার্থরক্ষা করা হচ্ছে বলে তাঁর দাবি। এই ‘রবিনহুড মডেলে’ সাধারণ মানুষের জীবন ও জীবিকা কার্যত দিশেহারা হয়ে পড়ছে।
বাংলার বকেয়া টাকা না মেটানোয় আমজনতার উন্নয়নের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে বলে তিনি অভিযোগ তোলেন। কৃষকদের সমস্যা থেকে নারী সুরক্ষা, প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্র সাধারণের স্বার্থ উপেক্ষা করছে। কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলার মানুষ আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে এর কড়া হিসাব বুঝে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ। এই কঠিন পরিস্থিতির অবসান কবে ঘটবে, এখন সেই প্রশ্নই তুলছে সাধারণ মানুষ।