আসামে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের: বাদ পড়ল ২.৪ লাখ ভোটার, তালিকা দেখে নিন!
February 10, 20268:39 pm

নির্বাচন কমিশন মঙ্গলবার আসামের ১২৬টি বিধানসভা কেন্দ্রের জন্য বিশেষ সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ঘরে ঘরে যাচাই অভিযান এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পর রাজ্যটিতে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯,৫৮,১৩৯ জন। তবে যথাযথ প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা থেকে মোট ২,৪৩,৪৮৫ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, নতুন তালিকায় ১,২৪,৮২,২১৩ জন পুরুষ, ১,২৪,৭৫,৫৮৩ জন মহিলা এবং ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। গত বছরের ২৭ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকার ওপর ভিত্তি করে শুনানি ও যাচাই পর্ব সম্পন্ন করার পরই এই সমন্বিত তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতেই নির্বাচন কমিশন এই বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে।