দোলের পরেই কি ভোট? আপনার এলাকায় কবে নির্বাচন, জানা যাবে খুব শীঘ্রই!
February 10, 20268:40 pm

নিউজ ডেস্ক: দোলের আমেজ কাটতে না কাটতেই কি বাজবে ভোটের দামামা? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার পরেই পরিষ্কার হবে আসল ছবি। মনে করা হচ্ছে, মার্চের শুরুতেই চূড়ান্ত হবে বাংলার ভোটের দিনক্ষণ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—ভোটের সূচি কি সাধারণ জনজীবনে বড় কোনো প্রভাব ফেলবে?
নির্বাচন কয় দফায় হবে, তা নিয়ে তুঙ্গে জল্পনা। রাজ্য প্রশাসন এক দফায় ভোট করতে প্রস্তুত থাকলেও কমিশন সম্ভবত কয়েক দফায় ভোট করানোর পথে হাঁটবে। সঠিক সময়ে ভোট ঘোষণা ও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে ভোটাররা কতটা নিশ্চিন্তে বুথমুখী হতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।