অভিষেক শর্মা কি বাদ? দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় কোটি কোটি ক্রিকেট ভক্ত!

অভিষেক শর্মা কি বাদ? দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় কোটি কোটি ক্রিকেট ভক্ত!

নিউজ ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—মাঠে নামতে পারবেন তো বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা? চোট আর অসুস্থতার কবলে পড়ে এই তারকা ব্যাটারের ছিটকে যাওয়ার আশঙ্কা এখন প্রবল। দলের মূল শক্তিকে হারানো মানেই কি ভারতের জয়ের পথে বড় বাধা? অভিষেক না খেললে মাঠের ভারসাম্য যেমন বিগড়ে যাবে, তেমনি দর্শকদের প্রত্যাশাতেও বড় ধাক্কা লাগবে।

বর্তমানে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক, এমনকি অনুশীলনেও তাকে দেখা যায়নি। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে ভারতের ব্যাটিং লাইন-আপে বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে ঠিকই, কিন্তু সাধারণ সমর্থকরা প্রিয় তারকার মারকুটে ব্যাটিং মিস করবেন। টিম ম্যানেজমেন্ট আশাবাদী হলেও অভিষেকের অনুপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে এখন প্রবল উৎকণ্ঠা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *