জন্ম থেকে মৃত্যু জিএসটির ফাঁস! সংসদে বাজেট নিয়ে মোদী সরকারকে তুলোধুনো অভিষেকের

জন্ম থেকে মৃত্যু জিএসটির ফাঁস! সংসদে বাজেট নিয়ে মোদী সরকারকে তুলোধুনো অভিষেকের

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটকে ‘কর্পোরেট-বান্ধব’ ও ‘কৃষক-বিরোধী’ আখ্যা দিয়ে লোকসভায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, আয়কর, জিএসটি এবং লাগামহীন মূল্যবৃদ্ধির ‘ট্রিপল ট্যাক্স’-এর বোঝায় পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। শিশুর দুধ থেকে অন্ত্যেষ্টির ধূপ—সবকিছুতেই করের জাল বিছিয়ে সরকার সাধারণের সঞ্চয় কেড়ে নিচ্ছে বলে তিনি তীব্র কটাক্ষ করেন।

অভিষেক আরও দাবি করেন, মোদী সরকারের ভুল কৃষিনীতির কারণে প্রতিদিন দেশে ৩০ জন কৃষক প্রাণ হারাচ্ছেন। এমএসপি-র রক্ষাকবচ না থাকায় ভারতীয় কৃষকরা বিদেশি বাণিজ্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন। যুবকদের কর্মসংস্থান ও ক্ষুদ্র শিল্পের উন্নয়নে বরাদ্দ অর্থ অব্যবহৃত পড়ে থাকায় এই বাজেটকে সাধারণের স্বার্থবিরোধী ও দিশাহীন বলে উল্লেখ করেন তৃণমূল সাংসদ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *