ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিজিৎ? বিজেপির মাস্টারস্ট্রোকে তোলপাড় রাজ্য রাজনীতি!

ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন অভিজিৎ? বিজেপির মাস্টারস্ট্রোকে তোলপাড় রাজ্য রাজনীতি!

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি হতে পারেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে রাজ্য শাখার সঙ্গে এই বিষয়ে আলোচনা সেরেছেন। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম মডেলকে হাতিয়ার করেই এবার খাস কলকাতায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে চাইছে পদ্ম শিবির।

যদিও এই জল্পনা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দলের পক্ষ থেকে এখনও তাঁর সঙ্গে কোনো আনুষ্ঠানিক কথা হয়নি। তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিশ্বাস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলে বিরোধী ভোটব্যাঙ্ক সংহত করে তৃণমূলকে কড়া টক্কর দেওয়া সম্ভব। হেভিওয়েট এই লড়াইকে কেন্দ্র করে এখন থেকেই সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক আঙিনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *