বরের গাড়ির ঠিক পেছনেই লরির জোড়া ধাক্কা! কালনায় বিয়ের আনন্দ বদলে গেল হাহাকারে
February 10, 20269:04 pm

পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের স্বরাজপুরে বিয়েবাড়ির পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীবোঝাই একটি মারুতি গাড়ি। নতুনগ্রাম থেকে হাঁসপুকুর যাওয়ার সময় বরের গাড়ির ঠিক পেছনে থাকা ওই গাড়িটিকে পরপর দুটি লরি ধাক্কা মারে। এই জোড়া ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।
গুরুতর আহত সাদ্দাম হোসেন শেখ, লাল্টু শেখ, কিসমত শেখ ও মোস্তফা শেখকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে আহত চারজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনন্দ উৎসবের মাঝে এমন আকস্মিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।