মার্চের শুরুতেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ: বড় বৈঠকের মুখে প্রশাসন
February 10, 20269:05 pm

নির্বাচন প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে আগামী ১ ও ২ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তারা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং এসপি-দের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন। মাঠপর্যায়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বাস্তব চিত্র যাচাই করাই এই সফরের মূল লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও পৃথক আলোচনার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে স্ক্রুটিনির সময়সীমা বাড়ায় ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিইও দপ্তর জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দেরি হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক মহলে এখন সাজ সাজ রব।