ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, নিথর দেহ গ্রামে ফিরতেই তুঙ্গে রাজনৈতিক তরজা!

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, নিথর দেহ গ্রামে ফিরতেই তুঙ্গে রাজনৈতিক তরজা!

মহারাষ্ট্রে নির্মীয়মান বহুতল থেকে পড়ে প্রাণ হারালেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের পরিযায়ী শ্রমিক শ্যামল হাসদা (৪৪)। শনিবার রাতে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এদিন অ্যাম্বুলেন্সে করে নিথর দেহটি আজমতপুরের বাসুরিয়া গ্রামে পৌঁছালে কান্নার রোল পড়ে এলাকায়। পুলিশ ও নির্মাণ সংস্থার তৎপরতায় মরদেহ গ্রামে ফেরানো হলেও প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার।

এদিকে শ্রমিকের এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যে কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগকে ‘নোংরা রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাবেই রাজ্যে শিল্পের খরা চলছে, আর বিজেপি এই শোকের পরিবেশকেও নির্বাচনী স্বার্থে ব্যবহার করতে চাইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *