সংসদে হুঙ্কার অভিষেকের: বাজেটের নামে ‘আজীবন করের ফাঁদ’, ভোটের ময়দানেই হিসেব বুঝে নেওয়ার হুঁশিয়ারি!

সংসদে হুঙ্কার অভিষেকের: বাজেটের নামে ‘আজীবন করের ফাঁদ’, ভোটের ময়দানেই হিসেব বুঝে নেওয়ার হুঁশিয়ারি!

কেন্দ্রীয় বাজেটকে ‘আজীবন করের ফাঁদ’ ও ‘রবিনহুড মডেল’ আখ্যা দিয়ে লোকসভায় তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অর্থমন্ত্রীর উপস্থিতিতে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের দৈনন্দিন সামগ্রী থেকে মৃত্যু পরবর্তী ধূপকাঠি পর্যন্ত কর চাপিয়ে মধ্যবিত্তকে নিঃস্ব করা হচ্ছে। বাংলার বকেয়া অর্থ আটকে রাখার প্রতিবাদে সুর চড়িয়ে অভিষেক স্পষ্ট জানান, কেন্দ্র টাকা আটকে রাখলেও ভোটের ফলাফলেই এর কড়া জবাব এবং পাওনা হিসেব বুঝে নেবে বাংলা।

বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি ‘দুই ভারত’-এর বৈষম্যের কথা উল্লেখ করেন। কৃষকদের আন্দোলন দমন থেকে শুরু করে নারী নিরাপত্তার অভাব— একাধিক ইস্যুতে মোদী সরকারকে বিঁধেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শেষে নবারুণ ভট্টাচার্যের কবিতার পংক্তি উদ্ধৃত করে তিনি বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন যে, স্লোগান নয় বরং স্বনির্ভরতার পথেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *