চিংড়িঘাটায় মেট্রো জট: হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য!

চিংড়িঘাটায় মেট্রো জট: হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য!

চিংড়িঘাটা মোড়ে মেট্রোর থমকে থাকা কাজ নিয়ে রাজ্য ও রেলের টানাপড়েন এবার দেশের শীর্ষ আদালতে পৌঁছাল। অরেঞ্জ লাইনের মাত্র ৩১৬ বর্গমিটার অংশে তিনটি পিলার বসানোর জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরুর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফলে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে পড়ল।

রেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে অসহযোগিতা করায় কাজ এগোচ্ছে না। অন্যদিকে, রাজ্যের দাবি, যান চলাচল নিয়ন্ত্রণ ও এনওসি দেওয়ার বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত, যা আদালত ঠিক করে দিতে পারে না। উৎসব ও ট্রাফিক সমস্যার কারণ দেখিয়ে রাজ্য বারবার সময় নিলেও হাই কোর্ট দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছিল। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, যার দিকে তাকিয়ে শহরবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *