ডিপফেক রুখতে কড়া কেন্দ্র: ৩ ঘণ্টায় সরাতে হবে পোস্ট, অমান্য করলেই বিপদ!

ডিপফেক রুখতে কড়া কেন্দ্র: ৩ ঘণ্টায় সরাতে হবে পোস্ট, অমান্য করলেই বিপদ!

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর অপব্যবহার রুখতে ডিজিটাল মাধ্যমে কঠোর নিয়ম জারি করল কেন্দ্র। নতুন সংশোধিত তথ্যপ্রযুক্তি বিধি অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এআই-তৈরি কনটেন্টে বাধ্যতামূলকভাবে ‘AI-generated’ লেবেল দিতে হবে। কোনো আপত্তিকর বা বেআইনি পোস্ট সরাতে আগে ৩৬ ঘণ্টা সময় মিললেও, এখন মাত্র ৩ ঘণ্টার মধ্যে তা ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ ফেব্রুয়ারি জারি হওয়া এই নিয়ম আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি অডিও বা ভিডিওর উৎস শনাক্ত করতে স্থায়ী মেটাডেটা ব্যবহার করতে হবে। কনটেন্ট আপলোডের সময় ব্যবহারকারীকে সত্যতা ঘোষণা করতে হবে এবং প্ল্যাটফর্মগুলো নিয়ম মানতে ব্যর্থ হলে কঠোর আইনি দায়বদ্ধতার মুখে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *