ভোটার তালিকায় বড় ঘোষণা! সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা বাড়ালো কমিশন

ভোটার তালিকায় বড় ঘোষণা! সুপ্রিম কোর্টের নির্দেশে সময়সীমা বাড়ালো কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী, দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ চলবে। নথি যাচাই ও শুনানির ক্ষেত্রে আদালতের গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। ব্যক্তিগত শুনানি বা বৈধ নথি যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছ তালিকা নিশ্চিত করাই এখন কমিশনের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *