পুলিশের সামনেই হাসুয়ার কোপ! রণক্ষেত্র মুর্শিদাবাদে জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

পুলিশের সামনেই হাসুয়ার কোপ! রণক্ষেত্র মুর্শিদাবাদে জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের উপস্থিতিতেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এই ঘটনায় হাসুয়ার কোপে অন্তত ৪ জন গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং পুলিশ সক্রিয় ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। ঘটনার পর থেকে ধনিরামপুর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। অশান্তিতে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *