আন্দোলনে কারা ছিল আর কারা পালিয়েছে? বিএনপি-জামাতের বাকযুদ্ধে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ!

নিউস ডেস্ক : লড়াই কি তবে ক্ষমতার নাকি জনগণের অধিকারের? দীর্ঘ ১৬ বছর পর ভোটের ময়দানে আওয়ামী লীগ না থাকায় এখন মুখোমুখি বিএনপি ও জামায়াতে ইসলামী। তারেক রহমানের ‘গুপ্ত দল’ কটাক্ষ এবং পাল্টা শফিকুর রহমানের কড়া জবাবে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। বড় দুই দলের এই কাদা ছোড়াছুড়িতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে—রাজনৈতিক স্থিতিশীলতা কি আদৌ ফিরবে, নাকি আবারও সংঘাতের বলি হতে হবে সাধারণ জনতাকে?
বিএনপি ও জামাত উভয়েই একে অপরকে হাসিনা জমানায় ‘নিষ্ক্রিয়’ থাকার দায়ে অভিযুক্ত করছে। নির্বাচনের আগে এই বিভাজন ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে। সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে দল দুটির অনড় অবস্থান আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও জননিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলোর এই পারস্পরিক আক্রমণ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশকে জটিল করে তুলতে পারে।