মুর্শিদাবাদে উদ্বোধনের আগেই ধসে পড়ল জল প্রকল্প, তুঙ্গে দুর্নীতির অভিযোগ!

মুর্শিদাবাদে উদ্বোধনের আগেই ধসে পড়ল জল প্রকল্প, তুঙ্গে দুর্নীতির অভিযোগ!

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ঢাকা বিচকান্দিতে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ২ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি মিনি পানীয় জল প্রকল্প। সোমবার সাবলপুর পঞ্চায়েতের এই প্রকল্পের স্তম্ভের ওপর জলের ট্যাঙ্ক বসানোর সময় হুড়মুড়িয়ে ধসে পড়ে কংক্রিটের কাঠামোটি। এই ভয়াবহ দুর্ঘটনায় কর্মরত মিস্ত্রি সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই বিপর্যয়। পঞ্চায়েত ও ঠিকাদারের যোগসাজশে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। যদিও পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ জানিয়েছেন, তদন্ত না হওয়া পর্যন্ত ঠিকাদারের বিল আটকানো হবে এবং নতুন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *