উচ্চমাধ্যমিকে লুজ শিট বন্ধ! সংসদের নতুন নিয়মে বিরাট চমক, জানুন খুঁটিনাটি

উচ্চমাধ্যমিকে লুজ শিট বন্ধ! সংসদের নতুন নিয়মে বিরাট চমক, জানুন খুঁটিনাটি

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রের ধরনে বড় বদল আনল শিক্ষা সংসদ। এবার থেকে পরীক্ষার্থীরা আর কোনো অতিরিক্ত পাতা বা লুজ শিট নিতে পারবেন না। চতুর্থ সেমিস্টারের জন্য নির্দিষ্ট ২৪ পাতা এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য ১৬ পাতার উত্তরপত্র বরাদ্দ করা হয়েছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবার বিকল্প প্রশ্নের সংখ্যাও বাড়ানো হয়েছে। চতুর্থ সেমিস্টারে তিনটির বদলে চারটি প্রশ্ন থেকে দুটি বেছে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়া, তৃতীয় সেমিস্টারে অনুত্তীর্ণ হলেও চতুর্থ সেমিস্টারের সঙ্গে পুনরায় পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে সংসদ, যাতে কোনোভাবেই পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *