ব্যাটে কি লুকানো রবার? ভারতীয় ক্রিকেটারদের সাফল্য নিয়ে তুঙ্গে বিতর্ক, মুখ খুললেন শ্রীলঙ্কান তারকা!

নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের আকাশছোঁয়া ছক্কা কি শুধু শক্তির জোর, নাকি ব্যাটে আছে গোপন কোনো কারসাজি? শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপক্ষের একটি মন্তব্য ঘিরে উত্তাল ক্রিকেট দুনিয়া। সাধারণ দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি সত্যিই ব্যাটের মান বা প্রযুক্তিতে এমন কিছু আছে যা বাকিদের ধরাছোঁয়ার বাইরে? এই বিতর্ক যদি সত্যি হয়, তবে ক্রিকেটের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে বড়সড় সন্দেহের দানা বাঁধতে পারে।
পরিস্থিতি জটিল হতেই ভানুকা রাজাপক্ষ আত্মপক্ষ সমর্থনে জানিয়েছেন, তিনি আসলে ভারতীয় ক্রিকেটের উন্নত পরিকাঠামো ও আধুনিক সরঞ্জামের প্রশংসা করতে চেয়েছিলেন। তার মতে, ব্যাটে রবার থাকার কথাটি ছিল রূপক অর্থে, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বির্তক বাড়লেও আইসিসি বা বিসিসিআই এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সাধারণ ভক্তদের নজর এখন মাঠের লড়াই ছাপিয়ে এই সরঞ্জামের রহস্যের দিকে।