ভারতীয়দের ব্যাটে কি বিশেষ রবার লুকানো? লঙ্কান তারকার বিস্ফোরক দাবিতে তোলপাড় ক্রিকেটবিশ্ব!
February 11, 202612:27 pm

নিউজ ডেস্ক : ভারতীয় ব্যাটাররা মাঠে নামলেই কি বোলারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে? সূর্যকুমার বা রিঙ্কু সিংদের বিধ্বংসী ব্যাটিং দেখে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে এক অদ্ভুত দাবি করে বসেছেন। তাঁর মতে, ভারতীয়দের ব্যাটে নাকি রবারের স্তর লাগানো থাকে, যা অন্য কেউ কিনতে পারে না। এই মন্তব্য ঘিরেই এখন নেটপাড়ায় বিতর্কের ঝড়।
তবে এই দাবি কি কেবলই প্রশংসা নাকি গুরুতর কোনো অভিযোগ? বিষয়টি নিয়ে চাপ বাড়তেই ভানুকা পিছু হটে জানান, তিনি আসলে ভারতীয় ক্রিকেটের উন্নত পরিকাঠামো ও আধুনিক সরঞ্জামের প্রশংসা করতে চেয়েছিলেন। সাধারণ দর্শকদের মনে প্রশ্ন জাগছে, এই ধরণের মন্তব্য কি ভারতীয় ক্রিকেটের দাপটকে ছোট করার চেষ্টা, নাকি শুধুই নিছক রসিকতা?