ভারতকে কি বিক্রি করে দেওয়া হলো? মোদীর আমেরিকা চুক্তি নিয়ে বিস্ফোরক রাহুল!

ভারতকে কি বিক্রি করে দেওয়া হলো? মোদীর আমেরিকা চুক্তি নিয়ে বিস্ফোরক রাহুল!

নিউজ ডেস্ক: আপনার ব্যক্তিগত তথ্য এবং পকেটের টাকা কি এখন বিদেশের নিয়ন্ত্রণে? সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে এমনই এক আশঙ্কাজনক প্রশ্ন তুলে দিলেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে ভারতীয় পণ্যের শুল্ক ৩ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে, অথচ মার্কিন আমদানিতে শুল্ক এখন শূন্য। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ও কৃষকরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন কি না, তা নিয়ে এখন দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

রাহুল সাফ জানান, তথ্যের লড়াইয়ে ভারতকে কার্যত বন্ধুরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। ডলারের আধিপত্য বাঁচাতে আমেরিকা আমাদের ‘ডেটা’ ব্যবহার করছে, যা সাধারণ নাগরিকের নিরাপত্তার জন্য বড় হুমকি। মোদী সরকারের এই পদক্ষেপে জ্বালানি এবং কৃষিখাতে বিদেশের খবরদারি বাড়বে বলে তিনি সতর্ক করেন। প্রধানমন্ত্রীর ‘যুদ্ধের যুগ শেষ’ দাবির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি আরও জটিল হচ্ছে এবং এই বাজেটে সাধারণ মানুষের তথ্য ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার কোনো সঠিক পরিকল্পনাই নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *