নবান্নের ডেটাবেস বিকৃত করার অভিযোগ! রাজ্য বনাম নির্বাচন কমিশন সংঘাত তুঙ্গে
February 11, 20264:48 pm

নবান্নের পাঠানো গ্রুপ ‘বি’ আধিকারিকদের ডেটাবেস বিকৃত করার অভিযোগ তুলে সরব হলো রাজ্য সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রেক্ষিতে বিভ্রান্তি ছড়াতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। অর্থ দফতরের ২০২০ সালের নির্দিষ্ট মানদণ্ড ও বেতন-স্তর মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি নবান্নের।
নির্বাচন কমিশনে জমা দেওয়া ৮,৫০৫ জন অফিসারের তালিকায় কোনো বিচ্যুতি ঘটেনি বলে স্পষ্ট করেছে প্রশাসন। সংবাদমাধ্যমে ওঠা অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এই তালিকা হস্তান্তরের পর থেকেই আধিকারিকদের শ্রেণিবিভাগ নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে রাজ্য ও কমিশনের মধ্যে।