ভোটার তালিকা সংশোধনীতে সুপ্রিম নির্দেশ অমান্য করলেই কড়া শাস্তি, জেলাগুলিকে কড়া বার্তা কমিশনের

ভোটার তালিকা সংশোধনীতে সুপ্রিম নির্দেশ অমান্য করলেই কড়া শাস্তি, জেলাগুলিকে কড়া বার্তা কমিশনের

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্প্রতি বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ও নির্দেশাবলি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ লঙ্ঘনে ইআরও এবং এইআরও-দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দিল্লি সফরের পরেই জেলা নির্বাচনী আধিকারিকদের এই বিশেষ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

আদালতের নির্দেশে রাজ্য ৮৫০৫ জন গ্রুপ-বি অফিসার নিয়োগ করেছে, যাঁদের মাইক্রো-অবজার্ভারদের সহায়ক হিসেবে ব্যবহার করা হবে। তবে ভোটারদের দাবি ও আপত্তি নিষ্পত্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে শুধুমাত্র ইআরও-দের হাতেই। নথি যাচাইয়ের জন্য আদালত সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশি পদক্ষেপ না নেওয়ায় রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করেছে শীর্ষ আদালত। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *