পাকিস্তানের ডিগবাজি! ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে কি নামছে বাবররা? বড় আপডেট দিলেন কোচ

পাকিস্তানের ডিগবাজি! ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে কি নামছে বাবররা? বড় আপডেট দিলেন কোচ

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের পর মুখ খুলল ভারতীয় শিবির। টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান, বোর্ড বা আইসিসি থেকে অন্য কোনো নির্দেশ না আসা পর্যন্ত তারা নির্ধারিত সূচি মেনেই প্রস্তুতি নিচ্ছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলের সব নজর এখন মাঠের লড়াইয়ে। আগামী বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নামিবিয়ার বিরুদ্ধে নামছে ভারত, এরপরই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা আইসিসি-র এই সমঝোতা প্রক্রিয়ার প্রশংসা করে জানান, ক্রিকেটের স্বার্থেই লাহোরে আলোচনার মাধ্যমে এই সৌহার্দ্যপূর্ণ সমাধান মিলেছে। পাকিস্তানের অংশগ্রহণের ঘোষণায় স্বস্তিতে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাও। এই মেগা ম্যাচ আয়োজিত হওয়ায় আইসিসি প্রায় ১৫০০ কোটি টাকার সম্ভাব্য আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেল। ভারত-পাক মহারণ ঘিরে এখন তুঙ্গে ক্রিকেট বিশ্বের উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *