অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’? ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?

অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’? ভোটের দিন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?

নিউজ ডেস্ক : আপনার এলাকায় ভোট কি শান্তিতে কাটবে? বাংলাদেশের ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ২৪ হাজারই এখন ‘স্পর্শকাতর’ তালিকায়। ঢাকাতেই সিংহভাগ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ। এই অবস্থায় সাধারণ ভোটারদের নিরাপত্তা দিতে মাঠে নামছে সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী। ড্রোন ও সিসি ক্যামেরার কড়া নজরদারিতেই এবার প্রার্থী বাছাই ও সংস্কার প্রস্তাবে ভোট দেবেন ১২ কোটি ভোটার।

নিরাপত্তার এই কড়াকড়ি কি সাধারণ মানুষের মনে ভরসা জোগাবে? পুলিশ ও প্রশাসনের দাবি, বডিক্যাম থেকে শুরু করে সেনাবাহিনীর নজরদারি—সবই থাকছে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের লড়াইয়ের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগই এখন বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *