ড্রোন কারখানা থেকে যুদ্ধবিমান, চীনের কবজায় কি বাংলাদেশ? বড় চাল চাললেন ট্রাম্প!
February 11, 20265:24 pm

নিউজ ডেস্ক: চীনের তৈরি ড্রোন কারখানা আর পাকিস্তানের যুদ্ধবিমান কি দেশের সার্বভৌমত্বে প্রভাব ফেলবে? সাধারণ মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। বেইজিংয়ের প্রভাব রুখতে ঢাকাকে অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। লক্ষ্য একটাই—দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখা।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্পষ্ট জানিয়েছেন, পেন্টাগন এখন বাংলাদেশের সামরিক রসদ পূরণে বিকল্প পথ দেখাতে তৈরি। এই উদ্যোগ সফল হলে একদিকে যেমন বৈদেশিক নির্ভরতার ঝুঁকি কমবে, অন্যদিকে ভারত-বাংলাদেশ সুসম্পর্ক অটুট রেখে অঞ্চলে শান্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পর নতুন সরকারের সাথে বিনিয়োগ ও বাণিজ্যিক কূটনীতি আরও জোরদার করতে মুখিয়ে আছে আমেরিকা।