বিশ্বকাপে বাংলাদেশ নেই, দায় কার? বিসিবি বনাম সরকারের টানাপোড়েনে চরম ক্ষতির মুখে সাধারণ ভক্তরা!

নিউজ ডেস্ক : বিশ্বকাপে বাংলার বাঘেরা নেই, এটা মানতে পারছেন তো? ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো পাশে থাকলেও কেন ছিটকে গেল বাংলাদেশ? বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কথায়, ভারতও চেয়েছিল বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুক। কিন্তু সরকার ও বোর্ডের মতভেদে শেষ পর্যন্ত কপাল পুড়ল লাল-সবুজের। এই বয়কট বিতর্কে কি শুধুই রাজনীতির জয় হলো, আর হারল দেশের ক্রিকেট আবেগ?
আসলে এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ছে সাধারণ সমর্থকদের ওপর, যারা মাঠের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। নিরাপত্তা অজুহাতে ভারতের মাটি বয়কট করার সিদ্ধান্তটি সরকারের বলে দাবি করেছেন বিসিবি সভাপতি। অথচ সরকার বলছে সিদ্ধান্তটি বোর্ড ও ক্রিকেটারদের। এই দায় ঠেলাঠেলিতে আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের ভাবমূর্তি যেমন সংকটে, তেমনি বড় টুর্নামেন্টে খেলার সুযোগ হারিয়ে পিছিয়ে পড়ল দেশের ক্রিকেট। সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই—দেশপ্রেমের নামে এই আত্মত্যাগ কি আসলেই দরকার ছিল?