রক্তদানের পর শরীর ঠিক রাখতে যা করবেন: সামান্য ভুলেই বাড়তে পারে বিপদ!
February 11, 20266:14 pm

রক্তদানের পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে শরীর থেকে প্রায় ৪৫০ মিলি তরল কমে যায়। প্লাজমা দ্রুত পূরণ হলেও লোহিত রক্তকণিকা তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লাগে, যার ফলে সাময়িক ক্লান্তি, দুর্বলতা বা রক্তচাপ কমে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং শোয়া বা বসা থেকে হঠাত্ না ওঠাই শ্রেয়।
শারীরিক জটিলতা এড়াতে পরবর্তী ৪৮ ঘণ্টা প্রচুর জল, ডাবের জল বা ফলের রস পান করা জরুরি। একইসাথে ভারী কাজ, ব্যায়াম এবং ধূমপান বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে। শরীর দ্রুত পুনরুদ্ধারের জন্য আয়রন সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করুন। যদি দীর্ঘক্ষণ বমি ভাব বা মাথা ঘোরার সমস্যা থাকে, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।