উচ্চ মাধ্যমিকে মিলবে না আর লুজ শিট? সেমিস্টার প্রথায় বড় বদল, বিপাকে পড়ুয়ারা!

উচ্চ মাধ্যমিকে মিলবে না আর লুজ শিট? সেমিস্টার প্রথায় বড় বদল, বিপাকে পড়ুয়ারা!

নিউজ ডেস্ক: আপনি কি এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছেন? তবে সাবধান! নতুন সেমিস্টার পদ্ধতিতে এবার আর চাইলেই অতিরিক্ত উত্তরপত্র বা লুজ শিট নেওয়া যাবে না। নির্দিষ্ট পাতার মধ্যেই শেষ করতে হবে সব উত্তর। সংসদের এই কড়া নিয়মে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন পরীক্ষার্থীরা, কারণ শব্দসংখ্যা মেপে না লিখলে খাতা শেষ করা কঠিন হবে।

১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সময়ে এই পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বাড়ানো হয়েছে বিকল্প প্রশ্নের সংখ্যা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, এই নতুন কাঠামো পড়ুয়াদের সুবিধার্থেই তৈরি। সীমিত পাতার চ্যালেঞ্জ জয় করে কীভাবে ছাত্রছাত্রীরা নিজেদের সেরাটা তুলে ধরে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *