আসন নেই, জানলাও উধাও! জাপানের নতুন বুলেট ট্রেন কেন এমন অদ্ভুত?

আসন নেই, জানলাও উধাও! জাপানের নতুন বুলেট ট্রেন কেন এমন অদ্ভুত?

নিউজ ডেস্ক: জাপানের বুলেট ট্রেনে জানলা বা বসার জায়গা নেই কেন, ভেবেছেন কখনো? এই পরিবর্তন আপনার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর বড় প্রভাব ফেলতে চলেছে। আসলে দক্ষ ট্রাক চালকের অভাব মেটাতে এবং দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য আপনার কাছে সতেজ অবস্থায় পৌঁছে দিতেই জাপান এই অভিনব পণ্যবাহী ট্রেন চালু করেছে। সড়কপথের যানজট এড়িয়ে এখন মাছ, সবজি ও ইলেকট্রনিক্স পণ্য নিমেষেই এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাবে।

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, ট্রেনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পণ্যের সুরক্ষা নিশ্চিত করতেই জানলাগুলি বন্ধ রাখা হয়েছে। ২৩ মার্চ থেকে চালু হতে যাওয়া এই পরিষেবাটি মূলত বাজারের অস্থিরতা কমিয়ে সাধারণ মানুষের কাছে দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে। ১০০০টি বক্স বহনে সক্ষম এই ট্রেনটি যাতায়াতের সময় বাঁচিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে যুগান্তকারী ভূমিকা নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *