ব্যাঙ্ককর্মীর হুঙ্কার ‘আমি ঠাকুর’! ভাইরাল ভিডিওর নেপথ্যে আসল সত্যিটা ঠিক কী?

নিউজ ডেস্ক : সাধারণ গ্রাহক কি তবে ব্যাঙ্কেও নিরাপদ নন? কানপুরের এক বেসরকারি ব্যাঙ্কে মহিলা কর্মীর তর্জন-গর্জনের ভিডিও ছড়িয়ে পড়তেই দানা বেঁধেছে তীব্র আতঙ্ক। ওই কর্মী দাবি করেছেন, কোনো গ্রাহক নয় বরং এক প্রাক্তন সহকর্মীর স্বামীর অভব্য আচরণের প্রতিবাদেই তিনি মেজাজ হারিয়েছিলেন। সরাসরি জাত তুলে আক্রমণ করায় আত্মসম্মান রক্ষার্থে তিনি মুখ খুলেছেন বলে জানান। তবে কর্মক্ষেত্রে এমন উগ্র আচরণে সাধারণ মানুষের পরিষেবা পাওয়া নিয়ে উঠছে বড় প্রশ্ন।
পেশাগত জায়গায় ব্যক্তিগত ক্ষোভের এমন বহিঃপ্রকাশ কতটা যুক্তিযুক্ত? ভিডিওতে ল্যাপটপ উঁচিয়ে তেড়ে যাওয়া বা নিজের জাতিপরিচয় নিয়ে দম্ভ প্রকাশ করাকে ‘ভুল শব্দ চয়ন’ হিসেবে স্বীকার করলেও নিজের অবস্থানে অনড় ওই কর্মী। এই ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন ব্যাঙ্কিং পরিষেবার সুরক্ষা ও কর্মীদের শিষ্টাচার নিয়ে চিন্তিত। কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি
बैंक वाला वीडियो का क्या सच्चाई है सुनिए
— Aman Singh (@77_com7) February 9, 2026
हाँ में अभी भी अपने स्टेटमेंट पर कायम हूँ मुझे अपने ठाकुर होने पर गर्व है#SupportAsthaSingh pic.twitter.com/G8Z1iXbN9D