ভারতকে টেক্কা দিতে মরিয়া ইউনূস: ৬০০০ মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের বিনিময়ে কী পেল বাংলাদেশ?

ভারতকে টেক্কা দিতে মরিয়া ইউনূস: ৬০০০ মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের বিনিময়ে কী পেল বাংলাদেশ?

বাংলাদেশে ভোটের ঠিক আগে ওয়াশিংটনের সঙ্গে এক বড়সড় বাণিজ্যচুক্তি সম্পন্ন করল অন্তর্বর্তী সরকার। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশের রফতানি পণ্যে মার্কিন শুল্ক ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হচ্ছে, যা মূলত তৈরি পোশাক খাতে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সামান্য সুবিধা পেতে বড়সড় ছাড় দিতে হয়েছে ঢাকাকে। চুক্তির শর্ত অনুযায়ী, ৬ হাজারের বেশি মার্কিন পণ্যে আমদানিশুল্ক পুরোপুরি প্রত্যাহার করতে রাজি হয়েছে বাংলাদেশ।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজস্ব আদায়ের বড় অংশ সংকুচিত হতে পারে। ৪,৫০০টি মার্কিন পণ্যে এখনই এবং বাকি ২,২১০টি পণ্যে ধাপে ধাপে শুল্ক শূন্য করতে হবে। এর বিনিময়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রায় ১,৬৩৮টি পণ্যে অতিরিক্ত শুল্ক না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মার্কিন পণ্যকে অন্যান্য দেশের তুলনায় বাড়তি সুবিধা দেওয়ার এই শর্ত অভ্যন্তরীণ অর্থনীতি ও রাজস্বে কতটা চাপ তৈরি করবে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *