লঙ্কাকাণ্ডে ভারত-পাকিস্তান মহারণ: বিমান থেকে হোটেলের আকাশছোঁয়া দামে মাথায় হাত সমর্থকদের!

লঙ্কাকাণ্ডে ভারত-পাকিস্তান মহারণ: বিমান থেকে হোটেলের আকাশছোঁয়া দামে মাথায় হাত সমর্থকদের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ দ্বৈরথ নিশ্চিত হতেই শ্রীলঙ্কাগামী বিমানের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। দিল্লি থেকে কলম্বোর সরাসরি ফ্লাইটের ভাড়া এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। মুম্বই থেকে যাতায়াতের খরচও পাল্লা দিয়ে বাড়ছে। ম্যাচের সূচি ঘিরে দীর্ঘ অনিশ্চয়তার পর শেষ মুহূর্তে টিকিট কাটতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

শুধু বিমান ভাড়াই নয়, কলম্বোর বিলাসবহুল হোটেলগুলোর ভাড়াও রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ১৪ ফেব্রুয়ারির জন্য অনেক ক্ষেত্রে এক রাতের ভাড়া এক লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে। যারা আগেভাগেই যাতায়াত ও থাকার ব্যবস্থা সেরে রেখেছিলেন তারা স্বস্তিতে থাকলেও, অপেক্ষারত সমর্থকদের এখন বিশাল অঙ্কের আর্থিক বোঝা কাঁধে নিয়েই গ্যালারিতে পৌঁছাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *