রণবীর-সালমানের পর এবার নিশানায় পরিবারের সদস্য! পরবর্তী টার্গেট কে?
February 11, 20267:59 pm

নিউজ ডেস্ক: বিটাউনের ওপর কি তবে বিপদের কালো ছায়া ঘনিয়ে আসছে? রণবীর সিংয়ের পর এবার খোদ সালমান খানের পরিবারের এক সদস্যকে ইমেল পাঠিয়ে কোটি কোটি টাকা দাবি করল দুষ্কৃতীরা। বিষ্ণোই গ্যাংয়ের নাম করে আসা এই হুমকিবার্তা সাধারণ মানুষের মনেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পর্দার নায়কদের নিরাপত্তা যদি এভাবে বিঘ্নিত হয়, তবে আমজনতার সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যুক্ত ওই সদস্যকে ইমেলের মাধ্যমে বড় অঙ্কের টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদিও পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, কিন্তু একের পর এক এমন ঘটনায় ইন্ডাস্ট্রির কর্মীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। ব্যক্তিগত শত্রুতা নাকি তোলাবাজি— এই হুমকির আসল কারণ যাই হোক না কেন, সাধারণ নাগরিকরা এখন সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তিত।