জোড়া সুপার ওভারের মহানাটক! জেতা ম্যাচ হাতছাড়া আফগানিস্তানের, গুরবাজের লড়াই কি এভাবেই জলে যাবে?

নিউজ ডেস্ক : সুযোগ কি বারবার আসে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই-দুবার ম্যাচ পকেটে পুরে ফেলার সুযোগ পেয়েও তা হেলায় হারাল আফগানিস্তান। টানটান উত্তেজনার এই হার সাধারণ সমর্থকদের মনে প্রশ্ন তুলে দিল—মরণ-বাঁচন মুহূর্তে ভুল সিদ্ধান্তের খেসারত কি এভাবেই দিতে হবে? কেকেআরের প্রাক্তন তারকা রহমানুল্লা গুরবাজ ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিলেও, শেষ পর্যন্ত চরম হতাশায় মাঠ ছাড়তে হলো তাঁকে।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ম্যাচ টাই করলেও সুপার ওভারে খেই হারিয়ে ফেলে। দ্বিতীয় সুপার ওভারে ২৪ রান তাড়া করতে নেমে গুরবাজ টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে আসাম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। রশিদের মতো বিশ্বসেরা স্পিনারকে বোলিং না দেওয়া এবং ব্যাটিং অর্ডারের ভুল সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের কাছে এখন বড় আক্ষেপের কারণ। তীরে এসে তরী ডোবায় বিশ্বকাপের লড়াইয়ে বড়সড় ধাক্কা খেল আফগানরা।