রাশিয়ার সঙ্গে কি তবে মহাযুদ্ধ আসন্ন? ব্রিটিশদের নতুন সিদ্ধান্তে কি কাঁপবে দুনিয়া?

রাশিয়ার সঙ্গে কি তবে মহাযুদ্ধ আসন্ন? ব্রিটিশদের নতুন সিদ্ধান্তে কি কাঁপবে দুনিয়া?

নিউজ ডেস্ক: ইউরোপের দরজায় কি যুদ্ধের দামামা বেজে উঠল? রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কায় এবার নড়চড়ে বসল ব্রিটেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—যুদ্ধ শুরু হলে আমাদের নিরাপত্তা কতটা নিশ্চিত? পরিস্থিতি সামাল দিতে ৬৫ বছরের অবসরপ্রাপ্ত প্রবীণ সৈনিকদেরও যুদ্ধের ময়দানে ফেরাতে বিশেষ বিল পাশ করল কিয়ের স্টার্মার প্রশাসন। সৈন্যঘাটতি মেটাতে নেওয়া এই নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে মস্কোর সঙ্গে এই যুদ্ধ শুরু হতে পারে। ব্রিটেনের সামরিক শক্তি বর্তমানে তলানিতে ঠেকেছে, যা সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগের বিষয়। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে এবং রুশ আক্রমণ রুখতে ১০ থেকে ৫৫ হাজার প্রাক্তন সেনাকে তলব করতে পারে ব্রিটিশ সরকার। আধুনিক সরঞ্জামের অভাব ও বাজেটের ঘাটতি থাকলেও, নতুন এই বিলের মাধ্যমে ব্রিটেন নিজেদের হারানো দাপট ফিরে পেতে মরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *