‘ভারতমাতা কি সত্যিই বিক্রি হয়ে গেল?’ আমেরিকার সঙ্গে চুক্তি ঘিরে মোদী সরকারকে তোপ রাহুলের
February 11, 20268:06 pm

নিউজ ডেস্ক: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কি সাধারণ মানুষের পকেটে টান পড়বে? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের সমঝোতাকে ‘ভারত মাতা বিক্রি’ ও ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। মার্কিন কৃষিপণ্যের অবাধ প্রবেশের অনুমতি দেশের চাষিদের রোজগারে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই চুক্তির ফলে রাশিয়ার সস্তা তেলের বদলে আমেরিকার থেকে লক্ষাধিক কোটি টাকার জ্বালানি কিনতে বাধ্য হবে ভারত। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ ও জ্বালানির দামে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সরকার যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে, তবে আমজনতার খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।