ভোটার তালিকায় ‘ছাঁটাই’ আতঙ্ক? মালদায় রাজপথে হাজার হাজার মানুষের গর্জন!

ভোটার তালিকায় ‘ছাঁটাই’ আতঙ্ক? মালদায় রাজপথে হাজার হাজার মানুষের গর্জন!

কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘এসআইআর’-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বুধবার মালদা শহরে বিশাল প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে হাজার হাজার কর্মী-সমর্থক এই ধিক্কার মিছিলে সামিল হন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বৈধ ভোটারদের ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে ভোটাধিকার খর্ব করার চক্রান্ত চলছে।

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এই বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *