পুলিশ কর্তার ছেলেও রেহাই পেলেন না! সাইবার প্রতারণায় খোয়ালেন হাজার হাজার টাকা

পুলিশ কর্তার ছেলেও রেহাই পেলেন না! সাইবার প্রতারণায় খোয়ালেন হাজার হাজার টাকা

দিল্লিতে পেয়িং গেস্ট থাকার ঘর খুঁজতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার হলেন ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ বর্মার ছেলে পীযূষ বর্মা। একটি ওয়েবসাইট মারফত অগ্রিম ৩০ হাজার টাকা জমা দিয়েও কোনো হদিস না মেলায় লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানান তিনি। অভিযোগ পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠেন গোয়েন্দারা।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত চালিয়ে ওড়িশার ভুবনেশ্বর থেকে রাকেশ প্রধান নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে এই চক্রে আর কারা জড়িত, তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে। খোদ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *