ফোনে ডেকেই বেপাত্তা! বাদুড়িয়ায় নথি জমা দিতে গিয়ে রহস্যজনক নিখোঁজ যুবক, তোলপাড় এলাকা

ফোনে ডেকেই বেপাত্তা! বাদুড়িয়ায় নথি জমা দিতে গিয়ে রহস্যজনক নিখোঁজ যুবক, তোলপাড় এলাকা

বাদুড়িয়ার পাপিলা এলাকার বাসিন্দা নাসির আলী (৩৮) গত ৯ ফেব্রুয়ারি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ। পরিবারের দাবি, আধার ও ভোটার কার্ডের নথি জমা দিতে হবে বলে এক ব্যক্তি ফোন করে তাঁকে ডেকে পাঠান। এরপর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে স্থানীয় একটি খাল থেকে নাসিরের ব্যবহৃত বাইক ও জুতো উদ্ধার হলেও তাঁর হদিস না মেলায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তেতুলিয়া রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান নিখোঁজ যুবকের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। অভিযুক্ত ফোনকারীর পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। যুবকের দ্রুত উদ্ধারের দাবিতে রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার ও পাড়া-প্রতিবেশীরা।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *