দেশ বেচেছেন মোদি! মার্কিন চুক্তিতে ভারতের লোকসানের খতিয়ান দিয়ে লোকসভায় সরব রাহুল

দেশ বেচেছেন মোদি! মার্কিন চুক্তিতে ভারতের লোকসানের খতিয়ান দিয়ে লোকসভায় সরব রাহুল

বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেয়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যত দেশ বিক্রি করে দিয়েছেন। রাহুল দাবি করেন, ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হলেও, মার্কিন পণ্যে ভারতের ১৬ শতাংশ শুল্ক কমিয়ে শূন্য করা হয়েছে।

রাহুলের দাবি, এই চুক্তির ফলে ভারতের তেল আমদানি ও ডিজিটাল বাণিজ্যের নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। রাশিয়ার থেকে তেল কেনা বা ডিজিটাল ট্যাক্স নির্ধারণে ভারতের স্বাধীনতা নষ্ট হয়েছে এবং সোর্স কোডও উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বস্ত্র শিল্প ও কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন বলে তিনি অভিযোগ করেন। আমেরিকার চাপে প্রধানমন্ত্রী এই ‘সর্বনাশা’ চুক্তি করতে বাধ্য হয়েছেন বলেও সরব হন রাহুল।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *