বিদেশে নয়, এবার ভারতের মাটিতেই হবে পরীক্ষা! স্বাস্থ্য ব্যবস্থায় আইসিএমআর-এর ঐতিহাসিক পদক্ষেপ

ভারতীয়দের জিনগত গঠন ও জীবনযাত্রার ভিন্নতার কথা মাথায় রেখে এবার দেশীয় ক্লিনিক্যাল ট্রায়াল বাধ্যতামূলক করল আইসিএমআর। পশ্চিমের দেশগুলোর তথ্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রমাণের ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলাই এই নির্দেশের মূল লক্ষ্য। ওবেসিটি ও ডায়াবেটিসের মতো জীবনযাত্রার রোগ মোকাবিলায় এখন থেকে ভারতীয় জনগোষ্ঠীর শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ওষুধ ও থেরাপির কার্যকারিতা পরীক্ষা করা হবে।
গবেষণা উৎসাহিত করতে প্রতিটি প্রকল্পের জন্য সরকার সর্বোচ্চ ৮ কোটি টাকা পর্যন্ত অনুদান দেবে। অন্তত পাঁচটি হাসপাতালে মাল্টিসেন্টার ট্রায়ালের মাধ্যমে প্রাপ্ত তথ্য দিয়ে তৈরি হবে নতুন চিকিৎসাবিধি। এই উদ্যোগের ফলে একদিকে যেমন চিকিৎসার খরচ কমবে, তেমনি ভারতীয়দের বিশেষ মেটাবলিক ও হরমোনগত বৈশিষ্ট্য অনুযায়ী আরও নির্ভুল এবং সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে।