চাকরি না কি স্রেফ ভাতা? যোগীর মেগা বাজেট কি বদলে দেবে সাধারণের ভাগ্য?
February 11, 20268:38 pm

নিউজ ডেস্ক: আপনি কি ভাতার বদলে স্থায়ী কর্মসংস্থান খুঁজছেন? উত্তরপ্রদেশের ৯.১২ লক্ষ কোটি টাকার নতুন বাজেট কিন্তু সেই দিকেই বড় ইঙ্গিত দিচ্ছে। যেখানে ১০ লক্ষ নতুন চাকরির সুযোগ এবং তরুণদের উদ্যোক্তা বানানোর মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সাধারণ পরিবারের ভবিষ্যৎ আমূল বদলে দিতে পারে।
শুধু চাকরি নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াতে ১৪টি মেডিকেল কলেজ ও ডিজিটাল শিক্ষার জন্য স্মার্টফোন দেওয়ার ঘোষণা হয়েছে। এই বিশাল বাজেটের প্রভাব কি সরাসরি আমাদের অর্থনীতি ও পরিকাঠামোয় বড়সড় বদল আনবে? বাংলার সাম্প্রতিক বাজেটের তুলনায় এই উন্নয়নমুখী পদক্ষেপ নিয়ে এখন সাধারণ মানুষের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।