ফেব্রুয়ারিতে টানা ১৬ দিন স্কুল ছুটি? নবান্নের নতুন নির্দেশিকায় যা জানালো পর্ষদ
February 11, 20268:40 pm

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বড়সড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের নির্দিষ্ট স্কুলগুলিতে পঠনপাঠন ও স্বাভাবিক কাজকর্ম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত পরীক্ষা চলাকালীন শান্ত পরিবেশ বজায় রাখা এবং ভিড় এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই ছুটি রাজ্যের সমস্ত স্কুলের জন্য নয়; শুধুমাত্র যে সরকারি বা সরকার পোষিত স্কুলগুলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র (ভেন্যু) হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই নিয়ম কার্যকর থাকবে। এবার সেমিস্টার ও পুরোনো নিয়ম মিলিয়ে কয়েক স্তরের পরীক্ষা হওয়ায় বিশৃঙ্খলা এড়াতে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পর্ষদ।