সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কেন আদালতে মুখ্যমন্ত্রী? শুভেন্দুকে পাশে নিয়ে বিষ্ফোরক ভূপেন্দ্র যাদব!

সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কেন আদালতে মুখ্যমন্ত্রী? শুভেন্দুকে পাশে নিয়ে বিষ্ফোরক ভূপেন্দ্র যাদব!

বকেয়া ডিএ এবং এসআইআর ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কলকাতায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই আদালতে লড়াই করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ডিএ না পেয়ে হতাশায় অনেক কর্মচারী মারা গেলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসআইআর ইস্যুতে দৌড়াচ্ছে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার সংগঠন গোছাতে বাড়তি সক্রিয় হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে ডিএ মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রীর অনড় অবস্থানকে রাজনৈতিক হাতিয়ার করছে পদ্ম শিবির। প্রশাসনিক কর্মচারীদের ক্ষোভকে উসকে দিয়ে ভূপেন্দ্র যাদব স্পষ্ট করেন যে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট উদ্বিগ্ন। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *