৫০ লাখের সাহায্য ঘোষণা ইউনূসের, তবুও কেন বিচার চেয়ে হাহাকার দীপুর বাবার?
February 11, 20268:50 pm

ময়মনসিংহে সাম্প্রদায়িক হিংসায় নিহত দীপুচন্দ্র দাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বাড়ি তৈরি ও সঞ্চয়ী আমানতসহ বিভিন্ন খাতে এই অর্থ বরাদ্দের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এই সাহায্যে সন্তুষ্ট হতে পারছে না পরিবারটি।
বুধবার দীপুর বাবা রবিচন্দ্র দাস আবেগাপ্লুত কণ্ঠে জানান, দুনিয়ার সব টাকা দিলেও তাঁর ছেলের প্রাণের ক্ষতিপূরণ সম্ভব নয়। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর গণপিটুনিতে নৃশংসভাবে দীপুকে হত্যার অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।