ভুল তথ্যে বিভ্রান্ত করছে বিরোধীরা! বিকশিত ভারত আইন নিয়ে বড় হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ভুল তথ্যে বিভ্রান্ত করছে বিরোধীরা! বিকশিত ভারত আইন নিয়ে বড় হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ত্রিপুরায় ‘বিকশিত ভারত-জি রাম জি আইন-২০২৫’ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি অভিযোগ করেন, গ্রামীণ উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই আইন আনা হলেও কংগ্রেস ও সিপিআইএম বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এমএনরেগা-র দুর্নীতি রোধ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রধানমন্ত্রীর উন্নত ভারতের স্বপ্ন পূরণে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ত্রিপুরার কৃষিখাতের জন্য বিশেষ রোডম্যাপ তৈরির ঘোষণা দেন। এদিন প্রায় ৫৪৬.৭৩ কোটি টাকার বিভিন্ন কৃষি প্রকল্পের উদ্বোধন করা হয়। নতুন এই আইন গ্রামীণ পরিকাঠামো নির্মাণ ও স্থায়ী কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন। অনুষ্ঠানে বিপ্লব কুমার দেবসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *